© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুন:
বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিকী ছবি

own-reporter-cumilla
০৮:২৯ পিএম | ২২ নভেম্বর, ২০২০

বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লার মনোহরগঞ্জে শাহিনুর আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লার মনোহরগঞ্জে শাহিনুর আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শাহিনুর মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া গ্রামের ব্রিজের পশ্চিমপাড়ার শাহজাহানের মেয়ে। সে মৈশাতুয়া ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে শাহিনুরকে ঘরে রেখে তার বাবা-মা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় শাহিনুর। সন্ধ্যার পর তার বাবা-মা বাড়িতে এসে শাহিনুরকে ডাকাডাকি করেন। পরে ঘরের দরজা ভেঙে শাহিনুরের লাশ উদ্ধার করে তার পরিবার।

স্থানীয়রা জানায়, শাহিনুরের সঙ্গে একই গ্রামের রতন মিয়ার ছেলে কিরণের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েক দিন আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। শাহিনুর বিষয়টি তার পরিবারকে জানালে তারা অস্বীকৃতি জানায়। ধারণা করা হচ্ছে, বিয়েতে রাজি না হওয়ায় শাহিনুর আত্মহত্যা করেছে।

মনোহরগঞ্জ থানার ওসি মেজবা উদ্দীন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন