হাতিরঝিলে কেন পানিতে ভাসছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ!

হাতিরঝিলে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্র ওয়াসেক সাত্তার আবিরের লাশের রহস্য উন্মোচন করতে পারছে না পুলিশ। তার লাশ কেন পানিতে ভাসছিল বিষয়টি নিয়ে রহস্য রয়েই গেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা গেছেন তা স্পষ্ট নয়। তিনি আত্মহত্যা করেছেন কিনা সেটিও বলা যাচ্ছে না। পুলিশ বলছে তদন্ত চলছে। আবির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেস র ড. মো. আব্দুস সাত্তারের বড় ছেলে। যশোরের তালবাড়িতে পারিবারিক গোরস্থানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার হাতিরঝিলে পানিতে ডুবে আবিরের মৃত্যু হয়।

ওয়াসেক সাত্তার আবিরের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ২৩ নভেম্বর রাতে যশোর থেকে মায়ের সঙ্গে ঢাকায় যান ওয়াসেক সাত্তার আবির। মঙ্গলবার বিকেলে একটি ফোন পেয়ে তিনি হাতিরঝিলে যান। রাতে হাতিরঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তিনি হাতিরঝিলে পড়ে গেলেন তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ বিন আব্দুল কাদির বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হাতিরঝিলের একটি ব্রিজ থেকে আবির পানিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসাদ বিন আব্দুল কাদির আরও বলেন, যে স্থান থেকে ঝিলের পানিতে তিনি পড়েছেন সেই স্থানটি রাতে অন্ধকার ছিল। ফলে কিভাবে তিনি পানিতে পড়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
ওয়াসেক সাত্তার আবিরের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ওয়াসেক সাত্তার আবির মালয়েশিয়ার পুত্রামালায় ইউনিভার্সিটিতে (ইউপিএম) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতেন। করোনার কারণে তিনি দেশে অবস্থান করছিলেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026