© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে র‌্যাবের দুই সদস্যকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২

শেয়ার করুন:
হবিগঞ্জে র‌্যাবের দুই সদস্যকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২
own-reporter-habiganj
০৭:৪০ পিএম | ০৪ জানুয়ারি, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চলাকালে র‌্যাবের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জখম হওয়া র‌্যাবের দুই সদস্য হলেন- কনস্টেবল মাসুদুর রহমান ও আপন চৌধুরী।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চলাকালে র‌্যাবের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জখম হওয়া র‌্যাবের দুই সদস্য হলেন- কনস্টেবল মাসুদুর রহমান ও আপন চৌধুরী।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মেহেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় একজনকে গুলিবিদ্ধসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- মেহেরগাঁও গ্রামের আক্তার হোসেন ও তার ছেলে তোফাজ্জল হোসেন।

র‌্যাব ভৈরব ক্যাম্পের কমান্ডার রফিউদ্দিন জুবায়ের গণমাধ্যমকে বলেন, তোফাজ্জল ও তার বাবা আক্তার হোসেন মাদকবিক্রেতা। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হলে তারা র‌্যাবের ওপর হামলা চালায়। র‌্যাবের দুই সদস্যকে তারা কুপিয়ে জখম করে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্য গুলি ছুড়লে তোফাজ্জল গুলিবিদ্ধ হন।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, ফেনসিডিল উদ্ধারের জন্য অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলা চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের নামে মাদকের পাঁচটি মামলা রয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন