© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্রোহী প্রার্থীদের মদদ দিলে সাংগঠনিক ব্যবস্থাঃ কাদের

শেয়ার করুন:
বিদ্রোহী প্রার্থীদের মদদ দিলে সাংগঠনিক ব্যবস্থাঃ কাদের
own-reporter
০৫:০৯ পিএম | ০৭ জানুয়ারি, ২০২১

স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগের কোনও দায়িত্বশীল নেতা বা জনপ্রতিনিধি বিদ্রোহী প্রার্থীদের মদদ দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় তিনি দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, যে কোন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার মতো একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক সুতরাং মনোনয়ন বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী সাংগঠনিক ভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে ।

তিনি আরও জানান কোন কোন দলীয় দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্যথায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাইমস/এসজে

মন্তব্য করুন