যেকোনো সময় বাড়তে পারে করোনা সংক্রমণ

নমুনা পরীক্ষা বিবেচনায় বাংলাদেশে করোনা সংক্রমণের হার কমছে। আশা করা যাচ্ছে শিগগিরই এই হার বিপৎসীমার (৫ শতাংশ) নিচে নেমে আসবে। তবে যেকোনো সময় সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশেই করোনা সংক্রমণের হার কমে গিয়ে আবার বেড়েছে। তাই এই বিষয়ে অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই, বরং আরও বেশি সচেতন হওয়া উচিত।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বর্তমান উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন যখন করোনা ভাইরাসের সংক্রমণ কমে যায়, তখন মানুষ অসতর্ক হয়ে যায়, ফলে সংক্রমণ পুনরায় বেড়ে যায়। আর আমরা এমনিতেই অসতর্ক, তাই দেশে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়ায় প্রথম দিকে সংক্রমণ কমে গিয়েছিল, জাপানে সংক্রমণ ছিলই না, কিন্তু এখন জাপানে সংক্রমণ বেড়েছে। যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে করোনা ভাইরাস পুরোপুরি বিদায় না হবে, ততদিন সংক্রমণের আশঙ্কা থাকবেই।

করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বেশি বেশি পরীক্ষা করার তাগিদ দেন ডা. মুশতাক হোসেন। যারা শনাক্ত হবে, তাদের আইসোলেটেড করতে হবে। তাদের সঙ্গে থাকা লোকদের রাখতে হবে কোয়ারেন্টিনে। মহামারি বিদায় না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে অবশ্যই করোনার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। না হলে অন্য দেশের মতো আমাদের দেশেও আবার করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে।

 

টাইমস/এসজে

 

 

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026