২০২০ এ সড়কে প্রাণ গেছে ৬৬৮৬ জনের

বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৩৯৬ জনের। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সংখ্যার হিসেবে ১২৯০ যা আহতের ১৫ শতাংশ। সব মিলিয়ে ২০২০ এ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ হাজার ৬৮৬ জনের। একই সময় রেলপথে ৩২৩টি দুর্ঘটনায় মারা গেছেন ৩১৮ জন, আহত হয়েছেন ৭৯ জন। ১৮৩টি নৌ দুর্ঘটনায় ৩১৩ জন নিহত, ৩৪২ জন আহত এবং ৩৭১ জন নিখোঁজ হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির ২০২০ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এসব তথ্য জানায় সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন সংখ্যার হিসাবে ২০১৯ এর তুলনায় তা ১২ শতাংশ কম হলেও করোনার কারণে ১০ মাসের হিসাবে সংখ্যা বেশি।
এদিকে বিশ্লেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা সরকারি বেসরকারি কোনো পরিসংখ্যানেই উঠে আসে না।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্স ইনস্টিটিউটের সহকারী পরিচালক সাইফুন নেওয়াজ বলেন, সাধারণত মামলা হলেই তথ্যগুলো আসে। তবে সেই সংখ্যাটা অনেক কম। রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য সচেতনতা একটা বড় পর্যায়, যেমনিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে এর প্রয়োজন রয়েছে, তেমনি যারা সড়ক ব্যবহারকারী রয়েছে তাদেরও সচেতন হতে হবে।

জাতিসংঘ ২০১১ থেকে ২০২০ সালকে সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করে। এই ১০ বছরে বাংলাদেশসহ সদস্য দেশগুলো সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমিয়ে আনার অঙ্গীকার করে। কিন্তু, ১০ বছরেও দেশে কমেনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026