© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে রোহিঙ্গাদের দুই গ্রপে গোলাগুলি, নিহত ১

শেয়ার করুন:
টেকনাফে রোহিঙ্গাদের দুই গ্রপে গোলাগুলি, নিহত ১
own-reporter-cox-s-bazar
০৪:২৪ পিএম | ১০ জানুয়ারি, ২০২১

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার (১০ জানুয়ারি) ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে যায়। এসময় সেখানে রোহিঙ্গা তোহা গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ ও গুলিবিনিময় হয়।

এতে নুর হাকিম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হন। আহত হন আরও ২০ জন। তাদেরকে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন