© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের

শেয়ার করুন:
করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের
own-reporter
০৪:৩৬ পিএম | ১০ জানুয়ারি, ২০২১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৭৮১ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৭৮১ জন।

রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৩৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন