মেয়ের আত্মহত্যার দুই ঘন্টার মাথায় হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!
কুষ্টিয়ার মিরপুরে মেয়ে সান্তনার আত্মহত্যার দুই ঘণ্টার মাথায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা মোস্তফার মত্যু হয়েছে। মঙ্গলবার
কুষ্টিয়ার মিরপুরে মেয়ে সান্তনার আত্মহত্যার দুই ঘণ্টার মাথায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা মোস্তফার মত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে সান্তনার সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের শোক সইতে না পেরে এর দুই ঘণ্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফার মৃত্যু হয়।
মতিন আরও জানান, সান্ত্বনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।
টাইমস/জেকে