© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের করোনা আক্রান্ত

শেয়ার করুন:
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের করোনা আক্রান্ত

ফাইল ছবি

own-reporter
০৪:০০ পিএম | ১৪ জানুয়ারি, ২০২১

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জানুয়ারি রাতে জিএম কাদেরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান সুস্থ আছেন। তাঁর শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক উপসর্গও পাওয়া যায়নি।

জিএম কাদের নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।

টাইমস/এসএন

মন্তব্য করুন