চাকরির দেয়ার নামে প্রতারণা: রাজধানীতে ২৩ প্রতারক গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও থানার অধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) র‌্যাব-৪ উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, রাজধানীতে কয়েকটি ভুয়া কোম্পানির বিরুদ্ধে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর মিরপুরের শাহ আলী থানা, পল্লবী, কাফরুল ও তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অভিযানে র‌্যাব-৪-এর বিশেষ দল ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার ও ২৩ জন প্রতারককে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, অভিযানে শাহ আলী থানার ‘লাইফ গার্ড সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ১০০টি জীবনবৃত্তান্তের ফরম, বিপুল পরিমাণ চাকরির আবেদন ফরমের বই, ৪টি রেজিস্টার, ৪টি সিলমোহর, ৭টি মোবাইল ফোন, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ৫ হাজার টাকাসহ ৫ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- তাসলিমা সুলতানা (৩০), সায়মা ইসলাম (২৪), মৌসুমী আক্তার (২৮), সাইফুল ইসলাম (৩০) ও রাকিব হোসেন (২০)।

এছাড়া রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ‘বিজবন্ড আইটি লিমিটেড’ থেকে ৫০টি টাকা প্রাপ্তির রসিদ, ৩০০টি ভর্তি ফরম, ৬৫টি অঙ্গীকারনামা, ৭০টি চাকরির নিয়োগ ফরম, ২০০টি কমিশন ভাউচার, ৭টি রেজিস্টার, ১টি প্যাড এবং ৪টি অর্থপ্রাপ্তি রসিদসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করাহয়। গ্রেপ্তাররা হলো- সুমনা খাতুন (১৯), সোহেল ফরাজি (২৯) ও শামীমা আক্তার (২৮)।

একই অভিযানে রাজধানীর কাফরুল থানার শাহ আলী প্লাজা থেকে ‘ডিজিট-৪ সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড’ নামের ভুয়া প্রতিষ্ঠান ৬ জন প্রতারককে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তাররা হলো- কামরুজ্জামান (৩৩), মশিউর রহমান (২৭), সোহাগ (১৯), রুবেল (২৮), মমতাজ নায়রী (৪৪) ও শাহীনূর আক্তার (২৭)।

এদিকে তেজগাঁও থানাধীন ‘বিজবন্ড আইটি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো- আবদুল হামিদ (৩৮), আবদুল জব্বার (৩৬), গাজিউর রহমান (২২), আবদুস সালাম (৩৬), মাহমুদা খাতুন (৩০), মাসুম কবির (২৯), ফরিদ ইমরান (২৬), এনামুল হক (২৭) ও মাহমুদা (৩০)।

র‌্যাব জানিয়েছে, এই প্রতারক চক্রটি সারাদেশ থেকে বেকার যুবক ও চাকরিপ্রার্থীদের লোভনীয় চাকরির প্রস্তাব দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। চাকরির ফাঁদে ফেলে অনেক যুবকের কাছ থেকে এই চক্রটি মোটা টাকা হাতিয়ে নিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026
img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026