© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবেগে ভোটকেন্দ্রে মারামারি করেছেন প্রার্থীরা : ইসি

শেয়ার করুন:
আবেগে ভোটকেন্দ্রে মারামারি করেছেন প্রার্থীরা : ইসি

ফাইল ছবি

own-reporter
০৮:২৯ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২১

প্রার্থীরা এতো বেশি আবেগী হয়ে পড়েছিল যে, তারা নিজেরাই মারামারি করেছেন। এটা আবেগের ফলে হয়েছে। এর দায় প্রার্থীদের নিতে হবে। এসব কথা বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর।

প্রার্থীরা এতো বেশি আবেগী হয়ে পড়েছিল যে, তারা নিজেরাই মারামারি করেছেন। এটা আবেগের ফলে হয়েছে। এর দায় প্রার্থীদের নিতে হবে। এসব কথা বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর।

রোববার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নরসিংদীতে অনিয়মের কারণে চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

নোয়াখালীর সোনাইমুড়িতে সংঘর্ষে কাউন্সিলরপ্রার্থীর ভাই নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা আমাদের যে রিপোর্ট দিয়েছেন, আমরা তা যাচাই বাছাই করে দেখেছি। আমদের মনে হয়েছে, প্রার্থীরা আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মারামারিতে লিপ্ত হয়েছে। তবে সার্বিক ভাবে ভোটগ্রহণ ভালো হয়েছে। কারণ, মারামারি ও নিহতের ঘটনা ভোটকেন্দ্রের বাইরে হয়েছে। তবে ঘটনাটি দুঃখজনক।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন সম্পর্কে ইসি সচিব মো. হুমায়ুন কবীর বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা এটা আশ্বস্ত করতে পারি যে, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন