© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষ টাকা ছিনতাই

শেয়ার করুন:
নেত্রকোনায় ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষ টাকা ছিনতাই

হামলার শিকার ব্যবসায়ী বাদল সরকার

district-correspondent
০৫:৩১ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২১

নেত্রকোনায় এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর হাটে এই ঘটনা ঘটে।

হামলার শিকার ব্যবসায়ী বাদল সরকার অভিযোগ করে বলেন, হাট গোবিন্দপুর স্কুল মাঠের সামনে আমার মনোহারি, ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান রয়েছে। এই দোকানে সন্ত্রাসীরা হামলা করে আমার দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আমার ভাতিজার মাথা কুপিয়ে জখম করেছে।

তিনি আরো বলেন, পরবর্তীতে স্থানীয়রা আমাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমি চিকিৎসা নেই।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এ বিষয়ে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টাইমস/এনজে/টিএইচ

মন্তব্য করুন