শিক্ষার্থীদের ওপর হামলা, বরিশালে আন্দোলন চলছেই

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বরিশাল শহরে এসব কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় ছয় দফা স্তম্ভের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা অভিযুক্ত পরিবহন শ্রমিকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্ব নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তিন দফা দাবি মানা না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। বেধে দেয়া সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করে, তবে শিক্ষার্থীরা বসে থাকবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে রাতের অন্ধকারে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মামলা করেনি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম গণমাধ্যমকে বলেছেন, এখনও মামলা হয়নি, তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার করার জন্য প্রস্তুতি চলছে। এ ধরণের বর্বরতার কোনো প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। শিক্ষক-শিক্ষার্থীরা এই হামলা কোনো ভাবেই মেনে নেবে না।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এসময় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর রূপাতলী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা। হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026