© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কসবায় ট্রাক্টর চাপায় নিহত ৩

শেয়ার করুন:
কসবায় ট্রাক্টর চাপায় নিহত ৩
district-correspondent
০৪:৪৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক্টর চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন-পায়েল (২২), আমজাদ (২২) ও ইকবাল (২৩)।

কসবা থানার এসআই যুবাইদুল হাসান জানান, কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চারজন পানিয়ারূপ গ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটার সাইকেলটিকে চাপা দেয়। এসময় আহত হয় চারজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছে বলে জানান এসআই যুবাইদুল হাসান ।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন