ঘরে ঢুকে ছুরিকাঘাতে কষ্টিপাথর ব্যবসায়ীকে হত্যা  

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছুরিকাঘাতে ব্যবসায়ী হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬৫)। তিনি কষ্টিপাথর ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক ঘরে ঢোকেন। প্রথমে তারা কষ্টিপাথরের ব্যবসা নিয়ে মোহাম্মদ আলীর স্বামীর সাথে আলোচনা করেন। ঘণ্টাখানেক পর তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মোহাম্মদ আলীর স্বামীর মুখ ও পেটে ছুরিকাঘাত করে। এতে বাধা দিলে মোহাম্মদ আলীর স্ত্রী মর্জিনা বেগমকেও মারধর করে তাঁরা।

ওসি কাওছার আলী জানান, বাড়ির লোকজন রাত দেড়টার দিকে মোহাম্মদ আলী ও তার স্ত্রীর চিৎকার শুনতে পান। কিন্তু সবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখায় কেউ ঘর থেকে বের হতে পারেনি। এই ফাঁকে দূবৃর্ত্তরা পালিয়ে যায়।

পরে প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাত চারটার দিকে কালীর বাজার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026