© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে আরও পাঁচ ভবনে ফাটল

শেয়ার করুন:
কেরানীগঞ্জে আরও পাঁচ ভবনে ফাটল
own-reporter
০৭:৫৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে উল্টে পড়া ভবনের আশপাশে আরও পাঁচটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এব বাড়িকে এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাস

ঢাকার কেরানীগঞ্জে উল্টে পড়া ভবনের আশপাশে আরও পাঁচটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এব বাড়িকে এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সানজিদা পারভীন (দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) পাঁচটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে শুক্রবার সকালে কেরানীগঞ্জের পূর্ব চরাইল খালপাড় এলাকায় খেলার মাঠের সামনে একটি তিনতলা বাড়ি উল্টে গিয়ে ডোবায় পড়ে যায়।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বলেন, উল্টে যাওয়া তিনতলা বাড়িটির আশপাশের পাঁচটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। এ কারণে সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। যে বাড়িগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলোর তিনটি দোতলা। দুটি একতলা।

এদিকে উল্টে পড়া বাড়ির মালিক জানে আলম বলেন, ‘আমি তখন ঘুমিয়েছিলাম। মট মট শব্দে ঘুম হঠাৎ ভেঙে যায়। দেখি বাড়ি একদিকে কাত হয়ে গেছে। পরে লাফিয়ে বের হয়ে আসি।

কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ জানিয়েছে, বাড়ি উল্টে ডোবায় পড়ে যাওয়ার ঘটনায় দুই নারী, এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়া ভবনটির মালিকের নাম জানে আলম (৪৭)। তার পরিবারসহ চারটি পরিবার ভবনটিতে বসবাস করত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন