চলে গেলেন এ টি এম শামসুজ্জামান

পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন স্বনামধন্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাসায় মারা গেছেন এই বর্ষীয়ান অভিনেতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পুত্রবধূ রুবী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত রাতে বেশ দেরি করে ঘুমিয়েছিলেন তিনি। আজ সকালে নাশতা করার জন্য তাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান তিনি আর বেঁচে নেই।’

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে সহ রেখে গেছেন অসংখ্য ভক্ত।

দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। ২০১৯ সালের ২৬ এপ্রিল রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি হাসপাতালে।

জানা যায়, এ টি এম শামসুজ্জামানের অন্ত্রে প্যাঁচ লেগে আন্ত্রিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। এতে বিভিন্ন উপসর্গ দেখা দেয়, করা হয় অস্ত্রোপচার। এরপর থেকে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সে বছরের ডিসেম্বরে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয় তাকে। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে।

এরপর বেশ কিছুদিন শারীরিকভাবে সুস্থ ছিলেন, বাসায় থেকে চিকিৎসা চলছিল। গত বুধবার বিকেলে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থা কিছুটা ভালো হলে গতকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরিয়ে আনা হয়। কিন্তু গত রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন।

এ টি এম শামসুজ্জামানের জন্ম ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জীবনের শুরু করেন। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য।

অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে?’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

গত ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সাথে জড়িয়ে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতা। অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে।

অনবদ্য অভিনয়ের জন্য পাঁচ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়াও পেয়েছেন আজীবন সম্মাননা, একুশে পদক।

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
একাত্তরে মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে: আমান Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026