© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববিদ্যালয়: ক্লাস শুরু ২৪ মে, হল খুলবে ১৭ মে

শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয়: ক্লাস শুরু ২৪ মে, হল খুলবে ১৭ মে
own-reporter
০৩:১০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২১

আগামী ২৪ মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। হল খুলে দেওয়া হবে ১৭ মে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

আগামী ২৪ মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। হল খুলে দেওয়া হবে ১৭ মে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২৪ মে ঈদুল ফিতরের পর সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৭ মে থেকে ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

টাইমস/টিএইচ/এসএন

মন্তব্য করুন