© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় বিদায় সংবর্ধনায় অধ্যক্ষকে শিক্ষার্থীদের গাড়ি উপহার

শেয়ার করুন:
বরগুনায় বিদায় সংবর্ধনায় অধ্যক্ষকে  শিক্ষার্থীদের গাড়ি উপহার
district-correspondent
০৭:০০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২১

বিদায় সংবর্ধনায় অধ্যক্ষকে ১৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদের বিদায় সংবর্ধনায়।

বিদায় সংবর্ধনায় অধ্যক্ষকে ১৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদের বিদায় সংবর্ধনায়। ৪২ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি অবসরে যান সুলতান মাহমুদ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তার প্রাক্তন শিক্ষার্থীরা ১৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন। আল মাহমুদ প্রাক্তন ছাত্র ফোরামের ব্যানারে তাকে এ গাড়ি উপহার দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক আল মাহমুদ প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি আবু হানিফ নেসারী বলেন, আমরা প্রাক্তন শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে স্যারকে এই গাড়িটি কিনে উপহার দিয়েছি। স্যারের কারণে মাদরাসার শিক্ষার্থীরা আজ আলোকিত মানুষ। স্যারকে আমাদের দেয়ার কিছুই নেই। শুধুমাত্র সম্মানিত করার চেষ্টা করেছি। এজন্যই আমাদের আয়োজন ছিল।

চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার বিদায়ী অধ্যক্ষ সুলতান মাহমুদ বলেন, একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা একজন শিক্ষকের জন্য পরম পাওয়া। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্তানের মতো। তার ছাত্ররা দেশের কল্যাণে নিবেদিত হয়েছে। তাই এই বিদায় ক্ষণে তিনি অভিভুত।


 
টাইমস/এসজে

মন্তব্য করুন