দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মঈনউদ্দিন আবদুল্লাহ। তিনি কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দিন আবদুল্লাহ দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যম তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
প্রসঙ্গত, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আ ক ম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে।
টাইমস/এসএন