© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

 যশোরের গাছে বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন:
 যশোরের গাছে বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
district-correspondent
০৪:৫৫ পিএম | ০৩ মার্চ, ২০২১

যশোরের অভয়নগর উপজেলায় একটি বাগানে গাছে বাঁধা অবস্থায় এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

যশোরের অভয়নগর উপজেলায় একটি বাগানে গাছে বাঁধা অবস্থায় এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

ধোপাদি কবিরাজপাড়ার বাসিন্দা মো. ফারুক হোসেন কবিরাজ জানান, সকালে তাদের বাড়ির পাশের বাগানে একটি মেহগনিগাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই মরদেহ দেখা যায়। তার পরনের কাপড় দিয়ে মুখমণ্ডল এবং কোমরের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি গাছে বেঁধে রাখে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

টাইমস/এসজে

মন্তব্য করুন