© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল দুই শিশুর

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল দুই শিশুর

প্রতিকী ছবি

district-correspondent
০৯:০৮ পিএম | ০৬ মার্চ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইয়ামিন (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিহত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে ও কাইতলা উত্তর ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইয়ামিন (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিহত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে ও কাইতলা উত্তর ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে ইয়ামিন (৮) রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় একটি অটোরিকশার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের শাহআলমের ছেলে আদিব বাড়ির পাশে নবীনগর-রাধিকা সড়কে গেলে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আদিব নিহত হয়।

টাইমস/এসএন

মন্তব্য করুন