শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হিসেবে মনোনীত করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ডাকসু নির্বাচনের পর এর প্রথম সভার সভাপতি উপাচার্য মো. আখতারুজ্জামান শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব দেন।। বৈঠকে ডাকসুর কেন্দ্রীয় ২৫ নেতার মধ্যে ২৪ জন এ প্রস্তাবে সম্মতি দেন। প্রস্তাবের বিপক্ষে ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

এর আগে ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে সকাল সাড়ে ১১টায় কার্যকরি সভা শুরু হয়। এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানিয়েছেন, সভা শেষে ডাকসু নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শিখা চিরন্তন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

উপাচার্য পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাকিরা নির্বাচিত হন ছাত্রদের মধ্য থেকে।

নতুন ডাকসুর প্রথম কার্যকরি সংসদের বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে ১১টার আগেই ডাকসু ভবনে উপস্থিত হন নুর। তার সঙ্গে সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন। নতুন ডাকসুর এই দুই নেতা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা। বাকি সবাই ছাত্রলীগের।

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু এবং ১৮টি হল সংসদের নির্বাচন শেষ হয় কারচুপি ও অনিয়মের অভিযোগে কয়েকটি প্যানেলের বর্জনের মধ্যে দিয়ে।

কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম জোট, ছাত্রদল এবং স্বতন্ত্র প্রার্থীদের দুটি জোটের প্যানেল নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।

ডাকসুতে ২৫টি পদের ২৩টিতে সরকার সমর্থক ছাত্রলীগ জিতলেও ভিপিসহ দুটি পদে জয় পায় কোটা সংস্কার দাবির আন্দোলনকারীদের প্যানেল। নুর ভিপির দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিকেও সমর্থন করছেন।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026