© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণপিটুনিতে টঙ্গীতে ছিনতাইকারী নিহত

শেয়ার করুন:
গণপিটুনিতে টঙ্গীতে ছিনতাইকারী নিহত
country-desk
১০:৪২ এএম | ২৪ নভেম্বর, ২০১৮

টঙ্গীতে ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত ছিনতাইকারীরর নাম গিট্টু রাসেল (২৬)। সে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

শুক্রবার রাতে টঙ্গীর নেককারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, নিহত রাসেল একজন মাদক ব্যবসায়ী ছিলো। তার বিরুদ্ধে টঙ্গী থানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে টঙ্গীর নেককারবাড়ি এলাকায়  দেশীয় অস্ত্র দেখিয়ে কয়েকজন শ্রমিকের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্ঠা করে গিট্টু রাসেল ও তার সঙ্গীরা। এ সময় শ্রমিকরা চিৎকার দিলে এলাকাবাসী গিট্টু রাসেলকে ধরে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। গণপিটুনিতে গিট্টু রাসেল ঘটনাস্থলেই মারা যান।

মন্তব্য করুন