সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান  

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি এলাকার বন্দরঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

এসময় স্থানীয় কাউন্সিলর আজম খান, কাউন্সিলর তৈয়ফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ সিলেট সিটি করপোরেশন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করে সিসিক। তবে তাতে কর্ণপাত না করায় সোমবার অভিযানে নামেন মেয়র আরিফ।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে দোকানপাট, বস্তি গড়ে তোলা হয়েছে। এই জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026