© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৈশাখে দামি ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা  

শেয়ার করুন:
বৈশাখে দামি ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা   
country-desk
০৯:৫১ পিএম | ১৫ এপ্রিল, ২০১৯

পহেলা বৈশাখ উপলক্ষে দামি মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে অনিক মিয়াজী (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

বৈশাখী শাড়ি পছন্দ না হওয়ায় কিশোরীর আত্মহত্যা

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোগলাকান্দি গ্রামের আবদুল মতিন মিয়াজীর ছেলে অনিক নিয়াজী পহেলা বৈশাখ উপলক্ষ্যে তার মায়ের কাছে দামী ফোন দাবি করে। মা সুরাইয়া বেগম সেই ফোন দিতে অস্বীকার করায় সকালে নিজের কক্ষে বিষ জাতীয় পদার্থ পানে আত্মহত্যা করে অনিক।

বৈশাখী জামা কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অনিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন