সুলতানের আমন্ত্রণে ব্রুনাইয়ের পথে প্রধানমন্ত্রী

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রোববার ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাইয়ের উদ্দেশ্যে রওনা হন।

বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টায় ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ানের ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খানও রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন রয়েছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম, এমসিসিআই সভাপতি নিহাদ কবি, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাই গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি বিনিয়োগের পথ খুলবে বলে সরকারের তরফ থেকে আশা করা হচ্ছে। দুদেশের মধ্যে কৃষি, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ ও জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে ছয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে এর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

ব্রুনাই বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির যুবরাজ হাজী আল মুহতাদি বিল্লাহ বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। গার্ড অব অনারের পর সেখান থেকে মটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নেয়া হবে দ্য এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে। সফরে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

সফরের প্রথম দিন ওই হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পরে বাংলাদেশ হাই কমিশনারের দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026