ভাইকে বাঁচাতে প্রাণ গেল বোনের : অভিযুক্ত নিহত

চট্টগ্রাম শহরে বাসার মধ্যে ভাইয়ের দিকে বন্দুক তাক করা সন্ত্রাসীকে আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক নারী। নিহত বুবলী আক্তার (২৮) বিবাহিতা। তার স্বামীর নাম আকরাম হোসেন।

শনিবার রাত ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মদিনা মসজিদের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত যুবক শাহ আলম গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। ওই এলাকার পেছনে কর্ণফুলী নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, বুবলী কয়েকদিন আগে বাবার বাড়ি বজ্রঘোনার বাসায় বেড়াতে আসেন। শাহ আলম নামে এলাকার এক সন্ত্রাসীর সঙ্গে হাছান নামে বুবলীর এক আত্মীয়ের বিরোধ চলছিল।

সেই সূত্র ধরে শাহ আলম রাতে হাছানকে খুঁজতে বুবলীদের বাসায় আসে। এসময় অস্ত্রহাতে শাহ আলম ঘুরাঘুরির বিষয়টি হাছানকে বুবলির ভাই রুবেল জানিয়ে দেন। হাছানের সঙ্গে রুবেলের যোগাযোগের বিষয়টি জানার পর রাত সাড়ে আটটার দিকে বাড়িতে প্রবেশ করে রুবেলের দিকে বন্দুক তাক করে শাহ আলম।

এ সময় বুবলী তাকে আটকাতে গেলে গুলিবর্ষণ করে শাহ আলম। বুকে গুলিবিদ্ধ অবস্থায় বুবলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, বুবলি আক্তারের খুনি শাহ আলম কর্ণফুলী নদীর পাড়ে তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026