© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমধ্যসাগরে নৌকায় ৫১ বাংলাদেশি ছিল: পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ভূমধ্যসাগরে নৌকায় ৫১ বাংলাদেশি ছিল: পররাষ্ট্রমন্ত্রী
own-reporter
০৫:২১ পিএম | ১২ মে, ২০১৯

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৫১ বাংলাদেশি ছিলেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৫১ বাংলাদেশি ছিলেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি, সে সম্পর্কে সরকারের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শনিবার যে বার্তা পাঠিয়েছেন, তাতে জানা যায়, ওই নৌকায় ৫১ জন বাংলাদেশি ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া ১৪ জনের সবাই বাংলাদেশি। যেহেতু ৩৭ জনকে পাওয়া যাচ্ছে না, সে ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আবদুল মোমেন বলেন, এই ঘটনা জানার পর রোববার সেখানকার দূতাবাস থেকে এক কর্মকর্তা ঘটনাস্থলে চলে গেছেন। যারা নিখোঁজ, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়ার ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন...

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহতদের অধিকাংশ বাংলাদেশি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিহতদের মধ্যে সিলেটের ১৫ জন

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন