ফেনীতে সড়কে প্রাণ গেল মা-মেয়ের

ফেনীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া রেস্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের গণি সওদাগর বাড়ির লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম জানান, বিবি জোহরা মুন্নি, মেয়ে ফারিয়া আক্তারসহ পরিবারের সদস্যরা সিএনজি চালিত অটোরিকশাযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে মুন্নির বাবার বাড়ি আসছিলেন।

লেমুয়া রেস্ট হাউজের সামনে তাদের বহনকারী অটোরিকশাটি পৌঁছলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।

মোশাররফ জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাতে কর্তব্যরত চিকিৎসক বিবি জোহরা মুন্নি ও তার মেয়ে ফারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মোশাররফ জানান।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাস চালক পলাতক রয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026