© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন:
ময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
own-reporter-mymensingh
১০:১৪ পিএম | ১১ জুন, ২০১৯

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান ইমা (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সহনাটি ইউনিয়নের পাতরাইল গ্রামে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের দীন ইসলামের কন্যা।

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান ইমা (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার সহনাটি ইউনিয়নের পাতরাইল গ্রামে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের দীন ইসলামের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ইমা বাড়ি থেকে খেলাধূলা করার জন্য বের হয়। সন্ধ্যায় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ইমাকে ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাকে মৃত ঘোষণা করেন।

ইমার দাদা আবুল কাশেম বলেন, যে পুকুরে ডুবে ইমার মৃত্যু হয়েছে ওই পুকুরের পাড়ের মাটি খুব নরম ছিল। মনে হয় খেলাধূলা করতে গিয়ে পুকুরের পাড় ধসে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে ইমার মৃত্যু হয়েছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন