© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে মাদরাসা শিক্ষিকাকে ধর্ষণ করল প্রেমিক

শেয়ার করুন:
নোয়াখালীতে মাদরাসা শিক্ষিকাকে ধর্ষণ করল প্রেমিক
own-reporter-noakhali
০১:৪৮ পিএম | ১৩ জুন, ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আহমেদ মিশন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মাদরাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আহমেদ মিশন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মাদরাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার রাতে এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মিশন মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফয়েজ উল্যাহর নতুন বাড়ির মো. এরফানের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, চার বছর আগে আহমেদ মিশনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ এ সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় মিশন। কিন্তু রাজি না হওয়ায় সে অশোভন আচরণ করে। পরে ওই শিক্ষিকা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার প্রচণ্ড গরমে দরজা খোলা রেখে ওই শিক্ষিকা ভাড়া বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে মিশন। এ সময় শিক্ষিকার কান্নার শব্দে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মিশনকে হাতেনাতে আটক করে। তবে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে সে চলে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


টাইমস/এইচইউ

মন্তব্য করুন