অর্থমন্ত্রী অসুস্থ, বাজেট পড়েছেন প্রধানমন্ত্রী

২০১৯-২০ নতুন অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়েন। তার পরিবর্তে বাজেট উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে বৃহস্পতিবার বেলা তিনটার কিছু পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রায় ঘণ্টা খানেক বসে বসে বাজেট উপস্থাপন করেছেন তিনি। তবে এর মধ্যে তাকে একবার চোখের ওষুধ দেয়া হয়। কিন্তু বিকাল ৪টার দিকে আরও অসুস্থ বোধ করছিলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ৭ মিনিট বিরতি চান।

এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক অর্থমন্ত্রীকে চিকিৎসা দেন। তাতেও পুরোপুরি সুস্থ বোধ না করায় স্পিকারের অনুমতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তৃতা উপস্থাপন শুরু করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট উপস্থাপন করলেও অসুস্থ অর্থমন্ত্রী তখন সংসদে উপস্থিত ছিলেন।

‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে প্রস্তাবিত এবার বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ১৯তম এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট প্রস্তাব।

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের ১৮ শতাংশ বেশি।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026