যশোরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আ. লীগ কর্মী নিহত

যশোরের চৌগাছায় ধারালো অস্ত্রের আঘাতে মমিনুর রহমান (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মমিনুর রহমান উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, সকালে বাড়ির পাশের পুকুরে নেট দিচ্ছিলেন তার স্বামী। এ সময় একই গ্রামের ইঊনূছ আলী, আলম ও মশিয়ারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কুমার বাগচী বলেন, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের দুইহাত, বুক ও পিঠসহ সমস্ত শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান বলেন, মমিনুর আওয়ামী লীগের কর্মী। যারা তাকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলেই নিহতের প্রচুর রক্ত পড়ে রয়েছে। মনে হচ্ছে যেন গরু জবাই করে রক্ত ফেলে রাখা হয়েছে। আহতের পর দীর্ঘক্ষণ পড়ে থাকায় রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে মনে করছি।

ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026