© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরমে ফেনী নদীতে গোসল করতে নেমে লাশ হলো ৩ শিশু

শেয়ার করুন:
গরমে ফেনী নদীতে গোসল করতে নেমে লাশ হলো ৩ শিশু
country-desk
০৬:৫৬ পিএম | ১৪ জুন, ২০১৯

অতিরিক্ত গরমে ফেনী নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফটিকছড়িতে বাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা শিশুরা হলো- বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড়ের বাসিন্দা প্রবাসী বোরহান উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (১৪), আজহার উদ্দিন (১২) এবং পূর্ব হলুদিয়ার মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল আলম (৭)।

অতিরিক্ত গরমে ফেনী নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফটিকছড়িতে বাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা শিশুরা হলো- বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড়ের বাসিন্দা প্রবাসী বোরহান উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (১৪), আজহার উদ্দিন (১২) এবং পূর্ব হলুদিয়ার মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল আলম (৭)।

স্থানীয়রা জানান, নিহত শিশুরা নানা নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে বেড়াতে এসে গরমে ফেনী নদীতে গোসল করতে নামে। ঘটনার দিন বিকেলে নিজ বাড়িতে তাদের ফেরার কথা থাকলেও ফিরেছে লাশ হয়ে।

চার শিশু বাড়ি সংলগ্ন ফেনী নদীতে গোসল করতে নামে। এ সময় গভীর পানিতে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারে এগিয়ে এসে একে একে সহোদরসহ তিন শিশু ডুবে যায়।

এসময় চতুর্থ শিশুটি বাড়িতে সংবাদ দিলে স্বজনরা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ৬ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের লাশ উদ্ধার করে।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন