৩২ লাখ টাকা বেতনে চাকরির সুযোগ!

ব্রিটিশ রাজপরিবারে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বাকিংহাম প্যালেসে কমিউনিকেশন অফিসার পদের ওই চাকরিতে বছরে ৩০ হাজার পাউন্ড বেতন দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা।

সম্প্রতি রাজপরিবারের পক্ষ থেকে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এ সম্পর্কিত একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। খবর খালিজ টাইমস।

মনোনীত ব্যক্তি রয়েল কমিউনিকেশনস টিমের সাথে যোগ দিয়ে বিশ্ববাসীর কাছে রাজপরিবারের কাজ, ভূমিকা, প্রাসঙ্গিকতা ও গুরুত্ব উপস্থাপনের দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি, সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েবসাইটের জন্য সম্পাদকীয় প্রস্তুত করা, যুক্তরাজ্য ও বিদেশে রাজপরিবারের অংশগ্রহণের বিষয়ে মিডিয়া সামলানোর কাজও করতে হবে তাকে।

এছাড়া নিয়োগপ্রাপ্তকে সংবাদ বিজ্ঞপ্তিতে সহযোগিতা, সংবাদ সম্মেলনের নোট তৈরিসহ খবর ঘোষণা করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনীত ব্যক্তিকে কাজের প্রয়োজনে বিশ্বের যেকোনো দেশে যেতে হতে পারে।

আবেদনের সময়সীমা আগামী ১৭ জুন। আবেদনকারীকে ব্রিটিশ নাগরিক অথবা যুক্তরাজ্যে কাজের বৈধ অনুমতিপত্র থাকতে হবে।

নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। বেতনের পাশাপাশি নিয়োগের ছয় মাস পর থেকে ১৫ শতাংশ হারে পেনশন, বছরে ৩৩ দিন ছুটি, দুপুরের খাবারসহ আরও বিভিন্ন ধরনের সুবিধা পাবেন তিনি।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026