© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিকারুননিসার অধ্যক্ষসহ তিন শিক্ষক বরখাস্ত

শেয়ার করুন:
ভিকারুননিসার অধ্যক্ষসহ তিন শিক্ষক বরখাস্ত
own-reporter
১২:৪৮ পিএম | ০৫ ডিসেম্বর, ২০১৮

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ৩ শিক্ষককে বরখাস্ত ও স্কুলটির এমপিও বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ৩ শিক্ষককে বরখাস্ত ও স্কুলটির এমপিও বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এই ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আত্মহত্যার প্ররোচণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির গভর্নিংবডিকে প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউস, বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শিক্ষক হাসনা হেনাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, মাউশি’র তদন্ত প্রতিবেদনে শিক্ষকদের অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি বলেন, অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলের গভর্নিংবডিকে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন।

মন্তব্য করুন