ভয়ংকর মাদ্রাসা অধ্যক্ষ! ফেসবুকে তুলে ধরলেন এসপি

নেত্রকোনার কেন্দুয়ায় এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) আবুল খায়ের বেলালীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা।

শুক্রবার সকালে পৌর শহরের একটি কওমি মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে ওই অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে একটি ধর্ষণের চেষ্টা, অপরটি ধর্ষণ মামলা।

এক বছরে ছয় শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ওই মাদ্রাসা অধ্যক্ষ।

ওই মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের বেলালীর ভয়ংকর চরিত্রের কথা ফেসবুকে তুলে ধরেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া।

ফেসবুক পোস্টটি নিচে দেয়া হলো:

'কি লিখব আর কিভাবে লিখব, ভাষা পাচ্ছি না। তিনি একজন দাওরায়ে হাদিস (সিলেট বালুরচর কওমি মাদরাসা হতে) মাওলানা, একজন বক্তা, একজন ইমাম, শুক্রবারের জুমার নামাজের খতিব। মাওলানা আবুল খায়ের বেলালী। শুক্রবারে তার বয়ান শুনার জন্য আধা ঘণ্টা আগে মুসল্লিগণ এসে অপেক্ষা করেন মসজিদে। কেন্দুয়ার আঠারবাড়ি এলাকায় মা হাওয়া (আঃ) কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম)। যে মাদ্রাসায় রয়েছে প্রায় ৩৫ জন অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী যাদের ১৫ জন আবাসিক। সেখানে তিনিও আবাসিক। সময় সুযোগ বুঝে তিনি কলিংবেল চাপেন আর উনার পছন্দ মতো একজন কোমলমতি ছাত্রীর ডাক পরে তার গা-হাত-পা টিপে দেবার জন্য। আর এক পর্যায়ে তিনি সেই অবুঝ শিশুদের ওপর ঝাঁপিয়ে পরেন, এবং শেষে আবার কোরআন শরিফ হাতে দিয়ে শপথ করান কাউকে কিছু না বলার জন্য। বললে কিন্তু আল্লাহ তোমাকে দোজখের আগুনে পোড়াবেন। ভয়ে কোমলমতি ছাত্রীরা কাউকে কিছু বলেন না। কিন্তু আজ এক সাহসী বীরাঙ্গনা সেই ভয়ের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়, বলে দেয় তার বড় বোনসহ বাড়ির সবাইকে সেই যন্ত্রণার মুহূর্তগুলোর কথা। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আটক হন সেই হুজুররূপি ধর্ষক। থানায় আটক থাকা অবস্থাতেই আরো একজন শিশুশ্রেণির ছাত্রীর অভিযোগ জমা পড়ে। দুইটি ধর্ষণ মামলা হয়েছে তার নামে (কিছু অনলাইন পত্রিকায় ধর্ষণের চেষ্টার কথা বলা হয়েছে)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাই, গত একবছরে আরো মোট ৬ জন ছাত্রীর সাথে তিনি অনুরূপ কুকর্ম করেছেন যাদের সবারই বয়স ৮ থেকে ১১ এর মধ্যে। ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করি। সাথে সেই কলিংবেলটিও যা আদালতে উপস্থাপন করা হবে। হুজুরকে রিমান্ডে আনা হবে।'

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026