© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
country-desk
০৭:৪০ পিএম | ০৮ জুলাই, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম দুলাল। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের নাম দুলাল। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে।

সোমবার ভোরে এ হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান, রোববার রাতে দুলালসহ আরও কয়েকজন কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

এসময় ভারতের শবদলপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে দুলাল ঘটনাস্থলেই মারা যায় এবং লাশ বিএসএফ তাদের হেফাজতে নেয়।

তবে কী কারণে তারা ভারতে গিয়েছিল এ বিষয়ে কিছুই জানাতে পারেননি এনামুল।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন