© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেফুদাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন, রাজউকের শিক্ষক বরখাস্ত

শেয়ার করুন:
সেফুদাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন, রাজউকের শিক্ষক বরখাস্ত
own-reporter
০৫:২০ পিএম | ১০ জুলাই, ২০১৯

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ব্যক্তি সেফাতুল্লাহ সেফুদাকে নিয়ে প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের নাম জাহিনুল হাসান। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ব্যক্তি সেফাতুল্লাহ সেফুদাকে নিয়ে প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের নাম জাহিনুল হাসান। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রাজউকের পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বুধবার এই তথ্য জানিয়েছেন।

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের (স্কুল শাখা) দশম শ্রেণির প্রাক–নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে মঙ্গলবার বিতর্কের সৃষ্টি হয়েছে।

৪ জুলাই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হয়। সেই পরীক্ষার সৃজনশীল প্রশ্নের একটিতে সেফাতুল্লাহকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বলা হয়, ‘অদ্ভুত ধরনের এক মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে ‘মদ খাবি মানুষ হবি, দেখ আমি আরও এক গ্লাস খাইলাম।’ তার কথায় প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন ও আত্ম মর্যাদাবান ব্যক্তি।’ এর ভিত্তিতে চারটি প্রশ্ন করা হয়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন