© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিফাত হত্যা: মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন:
রিফাত হত্যা: মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
district-correspondent
০১:১৪ পিএম | ১৪ জুলাই, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মিন্নি এই ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর সাক্ষী। বোরবার সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মিন্নি এই ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর সাক্ষী।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, চাচা আবদুল আজীজ শরীফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ মৃধা প্রমুখ।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা মিন্নিকে রিফাত হত্যার ‘নেপথ্যের নায়িকা’ উল্লেখ করে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

একই দাবিতে শনিবার রাতে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত রিফাতের বাবা ও মিন্নির শ্বশুর দুলাল শরীফ।

আরও পড়ুন...

পুত্রবধূ মিন্নির গ্রেপ্তার ও রিমান্ড চান শ্বশুর

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন