© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এ জন্মে আর দেখা হলো না’

শেয়ার করুন:
‘এ জন্মে আর দেখা হলো না’
central-desk
০২:০৩ পিএম | ১৪ জুলাই, ২০১৯

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

রোববার সকাল ১০ টা ২৫ মিনিটে তার ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেন,‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরিফ আসলাম আর তুমিও চলে গেলে । এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়া তে যেখানে থাকবে না কোনও রাজনীতি।’

এছাড়া বিদিশা সকাল ১০ টা ৩৯ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করে কালো ব্যাজের ছবি দিয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন...

বাদ জোহর সেনানিবাস মসজিদে এরশাদের প্রথম জানাজা

হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই

টাইমস/এইচইউ

মন্তব্য করুন