সিলেট নগরীতে কোরবানির জন্য নির্ধারিত যে ৩৬ স্থান

ঈদুল আজহায় কোরবানির জন্য নগরীর ৩৬টি স্থান নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর ২৭টি ওয়ার্ডে এসব স্থান নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত স্থানে কোরবানি নিশ্চিত করতে বাস্তবায়ন কমিটি এবং মনিটরিং কমিটি নামে দুটি কমিটি গঠন করেছে সিসিক।

নির্ধারণ করা ৩৬টি স্থান হচ্ছে- ১নং ওয়ার্ডে মীরের ময়দান অর্ণব ৩০, ২নং ওয়ার্ডে দাড়িয়াপাড়ার মেঘনা এ/২৪ কাউন্সিলরের কার্যালয়, ৩নং ওয়ার্ডে ওসমানী মেডিকেল কলোনীর মাঠ এবং কাজলশাহস্থ ডাক্তার কলোনী, ৪নং ওয়ার্ডে আম্বরখানা সরকারি কলোনী মাঠ, ৫নং ওয়ার্ডে আম্বরখানা বড় বাজার এলাকার ৬৯ং বাসা কাউন্সিলরের কার্যালয়, ৬নং ওয়ার্ডে বিমানবন্দর সড়কে চৌকিদেখী এলাকায় কাউন্সিলরের কার্যালয়, ৭নং ওয়ার্ডে পশ্চিম পীরমহল্লার ঐকতান ১০৯নং-এ কাউন্সিলরের কার্যালয়, ৮নং ওয়ার্ডে কালিবাড়ি রোডস্থ কাউন্সিলরের কার্যালয় এবং বিরেশ চন্দ্র স্কুল রোডে হাজী ইলাছুর রহমানের বাসা, ৯নং ওয়ার্ডে বাগবাড়ি এতিম স্কুল রোডে জবাইখানা, ১০নং ওয়ার্ডে ঘাসিটুলার কলাপাড়া ওয়ার্কশপের মাঠ এবং নবাব রোডস্থ পিডিবি স্কুলের মাঠ, ১১নং ওয়ার্ডে লালদিঘীরপাড় বালুর মাঠ, ১২ নং ওয়ার্ডে শেখঘাট রোডস্থ পুরাতন পাসপোর্ট অফিসের নিকটস্থ কাউন্সিলরের কার্যালয়, ১৩নং ওয়ার্ডে কাজীরবাজার মাদরাসা মাঠ এবং সিটি করপোরেশনের সারদা হল সংলগ্ন মাঠ, ১৪নং ওয়ার্ডে ছড়ারপাড় রোডস্থ সুগন্ধা-৬০ এ কাউন্সিলরের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ, ১৫নং ওয়ার্ডে মিরাবাজার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের মাঠ, ১৬নং ওয়ার্ডে সওদাগরটুলার মাঠ, ১৭নং ওয়ার্ডে কাজীটুলায় কাউন্সিলরের বাসা সংলগ্ন খোলা স্থান, ১৮নং ওয়ার্ডে আগপাড়া রোডে আগপাড়া কো-অপারেটিভ অফিসের সামনে কাউন্সিলরের কার্যালয়, ১৯নং ওয়ার্ডে রায়নগর আলমটুলায় প্রত্যয় ৪৩ এ কাউন্সিলরের কার্যালয় এবং দপ্তরীপাড়া জামে মসজিদ, ২০নং ওয়ার্ডে সৈয়দ হাতিম আলী (র.) উচ্চ বিদ্যালয় মাঠ, ২১নং ওয়ার্ডে শিবগঞ্জ লামাপাড়া গলিস্থ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ২২নং ওয়ার্ডে উপশহরে ই ব্লকস্থ স্প্রিং টাওয়ার সংলগ্ন মাঠ, এ ব্লকে মসজিদের সামনের মাঠ এবং সি ব্লকের মাঠ, ২৩নং ওয়ার্ডে মাছিমপুরস্থ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ২৪নং ওয়ার্ডে কুশিঘাটে প্রতিশ্রুতি-৮০ এ কাউন্সিলরের কার্যালয়, ২৫নং ওয়ার্ডে বঙ্গবীর রোডস্থ ফরেন পোস্ট অফিসের পাশে কাউন্সিলরের কার্যালয়, ২৬নং ওয়ার্ডে ভার্থখলাস্থ কাউন্সিলরের কার্যালয়, ২৭নং ওয়ার্ডে আলমপুরস্থ গোটাটিকর প্রাইমারি স্কুল মাঠ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ কোরবানির জন্য নির্ধারণ করেছে সিসিক।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিক ২৭টি ওয়ার্ডে ৩৬টি স্থান নির্ধারণ করে দিয়েছে। এসব স্থানে নগরবাসী সুশৃঙ্খলভাবে কোরবানি দিতে পারবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতাও বজায় থাকবে। কারণ এসব স্থানে সিসিকের কর্মীরা কাজ করবেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026