© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তাল যমুনায় ৭০ কি.মি ভেসেছিল নিখোঁজ ছাত্রী!

শেয়ার করুন:
উত্তাল যমুনায় ৭০ কি.মি ভেসেছিল নিখোঁজ ছাত্রী!

ছবি: প্রতীকী

district-correspondent
০৯:১৫ পিএম | ০৯ আগস্ট, ২০১৯

উত্তাল যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছে দুই স্কুল শিক্ষার্থী। তাদের একজন কাঠের টুকরো ধরে ৭০ কিমি. ভেসেছিল। জামালপুর থেকে যমুনা নদীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওই দুই শিক্ষার্থী বগুড়ায় চলে গিয়েছিল। সেখানে একজনকে কাশবন থেকে ও অন্যজনকে একটি ক্ষেত থেকে  জীবিত উদ্ধার করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল তারা।

উত্তাল যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছে দুই স্কুল শিক্ষার্থী। তাদের একজন কাঠের টুকরো ধরে ৭০ কিমি. ভেসেছিল।

জামালপুর থেকে যমুনা নদীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওই দুই শিক্ষার্থী বগুড়ায় চলে গিয়েছিল। সেখানে একজনকে কাশবন থেকে ও অন্যজনকে একটি ক্ষেত থেকে  জীবিত উদ্ধার করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল তারা।

নিখোঁজের একদিন পর বগুড়ার সারিয়াকান্দি থেকে উদ্ধার করা হয় মমতা বিথি নামে এক ছাত্রীকে। সে কাঠের টুকরো ধরে যমুনা নদীতে ভেসেছিল। তিনদিন পর শুক্রবার সন্ধ্যায় শাহিনুরের ছেলে নয়ন নামে অপর এক ছাত্রকে যমুনার কাশবন থেকে জীবিত উদ্ধার করা হয়। ওই বনে তাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে।

এছাড়া ইসলামপুরের জিগাবাড়ী থেকে তৈয়ব আলীর ছেলে দুলাল (৩০) এবং মজিবুরের স্ত্রী রেজিয়া খাতুন (৪০) এর লাশ উদ্ধার করা হয়। এখনও দুই জন নিখোঁজ রয়েছে।

বুধবার রাতে দেওয়ানগঞ্জ চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে যমুনার ওপাড় দূর্গম চরাঞ্চল চর হলকা হাবড়াবাড়ী গ্রামে ইঞ্জিন চালিত নৌকা ফেরার পথে মধ্যনদীতে নৌকা ডুবি হয়। নৌকায় ২৮ জন যাত্রী ছিল।

জানা গেছে, শুক্রবার দেওয়ানগঞ্জ থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাতালবাড়ী থেকে মজিবুর রহমানের স্ত্রী রেজিয়া খাতুনের লাশ নদীরচর কাশবন থেকে উদ্ধার করা হয়।

 

টাইমস/টিএইচ/এসআই

মন্তব্য করুন