© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বিভাগের ৯ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শেয়ার করুন:
চট্টগ্রাম বিভাগের ৯ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ছবি সংগৃহীত

own-reporter-chattogram
০৬:১১ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

৯ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত সংগঠন চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম।

৯ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত সংগঠন চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম।

এর আগে সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে সংগঠনটির নেতারা।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, আমাদের দাবিগুলো পূরণে আগামী ১৫ দিনের মধ্যে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তার আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

এর আগে রোববার ভোর থেকে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকে ৯ জেলায় ধর্মঘট কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন...

চট্টগ্রাম বিভাগের ৯ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন