রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, আটক পাঁচ

রাজশাহীতে হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজার সামনে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন- নগরীর ষষ্ঠীতলা এলাকার সেকেন্দার আলীর ছেলে সাইদ আলী (২৮), কাটাখালীর মাসকাটাদিঘী এলাকার আলতাফ হোসেনের ছেলে মুন্না (২৭), তেরখাদিয়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে আবদুল হাকিম (৪৮), পবার মথুরা এলাকার মতিউর রহমানের ছেলে নাহিদ (২০) ও বহরমপুর এলাকার গণেশের ছেলে সানি (২২)। হামলাকারীরা রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিমওমর প্লাজার নিরাপত্তা কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাজার করতে নিউমার্কেট এলাকায় গিয়েছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম। থিম ওমর প্লাজার সামনে মোটরসাইকেল রাখায় তার ওপর চড়াও হন সেখানকার নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে তারা ওই সাংবাদিককে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাকে উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কয়েকজন সাংবাদিক। প্রতিবাদ করায় তাদেরও থিম ওমর প্লাজার ভেতরে আটকে রাখে নিরাপত্তা কর্মীরা। পরে পুলিশ গিয়ে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারীদের হেফাজতে নেয়।

রাজশাহীর সাংবাদিক নেতারা জানান, এমপির নির্দেশে এই হামলা হয়েছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রফিকুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এই সংসদ সদস্য।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমীর Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026