© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় চিংড়ি ঘেরে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

শেয়ার করুন:
খুলনায় চিংড়ি ঘেরে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

প্রতীকী ছবি

own-reporter-khulna
০১:৩৬ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার ডুমুরিয়া উপজেলার প্রবীর(৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়া এলাকার একটি চিংড়ি ঘেরে থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রবীর (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়া এলাকার একটি চিংড়ি ঘের থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

হরিণটানা থানার ওসি আশরাফুল আলম জানান, রাতে দুর্বৃত্তরা প্রবীরকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন