© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদের বিরুদ্ধে ৩ মামলা

শেয়ার করুন:
খালেদের বিরুদ্ধে ৩ মামলা
own-reporter
০৬:৩৮ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০১৯

ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ  যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‍্যাব। বৃহস্পতিবার মাদক আইন, অস্ত্র আইন এবং মুদ্রা পাচার আইনে গুলশান থানায় ওই তিন মামলা দায়ের করেছে র‌্যাব। খালেদকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপরই মামলাগুলো দায়ের করা হয় বলে পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম জানান।

ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ  যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‍্যাব।

বৃহস্পতিবার মাদক আইন, অস্ত্র আইন এবং মুদ্রা পাচার আইনে গুলশান থানায় ওই তিন মামলা দায়ের করেছে র‌্যাব।

খালেদকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপরই মামলাগুলো দায়ের করা হয় বলে পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রভাবশালী নেতা খালেদকে ধরতে অভিযান নামে র‌্যাব।

বুধবার দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে একযোগে অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। ওই ক্লাবে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল আয়োজন। সেখান থেকে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়। ১৪২ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অপরদিকে সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে নিয়ে যায় র‌্যাব। ওই বাসায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়ার কথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেপ্তারের পর তার বাসায় ৫৮৫টি ইয়াবা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং অবৈধ অস্ত্র পাওয়ার কথা জানায় র‌্যাব।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন