© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাক্রান্ত বিএনপি নেতার লাশ দাফন করতে হল ছাত্রলীগকে!

শেয়ার করুন:
করোনাক্রান্ত বিএনপি নেতার লাশ দাফন করতে হল ছাত্রলীগকে!
Admin
০৮:৩১ পিএম | ৩০ মে, ২০২০

ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা ছিলেন। বিএনপি’র মনোনীত ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। কুমিল্লা

ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা ছিলেন। বিএনপি’র মনোনীত ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম ভূইয়াঁ গতকাল মারা গেছেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় মহাসচিব এবং স্থানীয় বিএনপি নেতারা শোকও প্রকাশ করেছেন। কিন্তু করোনা আক্রান্ত এই বিএনপি নেতার লাশ দাফন কাফন কে করবে। অনেকে ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে রক্তের সম্পর্কের লোকজনই এগিয়ে আসছে না। দলের সমর্থকরাতো অনেক পরের বিষয়। আর দলের নেতারাতো শোকবাণী দিয়েই দায়িত্ব শেষ করলেন।

স্থানীয় উপজিলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ফোন করলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি অনিককে। অনিকরা ৪১ জন ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে “ হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন” নামের একটি টিম গঠন করেছে। করোনাকালীন যেকোনো সঙ্কটে এই টিম সবখানে ছুটে যাচ্ছে। স্থানীয়দের সহায়তা নিয়ে ওরা ৪১ জনের টিমই ওই বিএনপি নেতার দাফন কাফন শেষ করলেন। দলের কেউ এগিয়ে আসেনি।

আপনারা যারা চুন থেকে পান খসলেই ছাত্রলীগের মুণ্ডুপাত করেন তাদের জন্যই এই লেখাটি। আপনারাও যদি কোনোদিন কোনো বিপদে থাকেন পড়েন ওই সময় ছাত্রলীগই আপনার পাশে দাঁড়াবে। ছাত্রলীগের অতীত ইতিহাস ও ঐতিহ্য তাই বলে।

[লেখাটি আশরাফুল আলম খোকনের ফেইসবুক থেকে নেয়া]

টাইমস/জেকে

মন্তব্য করুন